Friday, June 26, 2026

প্রয়াত বিবেক দেবরায়, অর্থনৈতিক উপদেষ্টা চেয়ারম্যানের প্রয়াণে শোক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরায় প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৬৯। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর।

মোদি সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছিলেন বিবেক দেবরায়। সেই সব নীতি প্রণয়নের পরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা নিয়ে সেমিনারের মাধ্যমে প্রচারের কাজও করেছেন পদ্মশ্রী অর্থনীতিবিদ। ২০১৯ সাল থেকে নীতি আয়োগ কমিটিরও সদস্য তিনি।

প্রয়াত অর্থনীতিবিদের শিক্ষা শুরু হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। প্রেসিডেন্সি কলেজের স্নাতক ছিলেন তিনি৷ দিল্লি স্কুল অফ ইকোনমিক্স এবং কেমব্রিজের ট্রিনিটি বিশ্ববিদ্যালয়েও পড়েন তিনি।

এরকম অভিজ্ঞ অর্থনীতিবিদের প্রয়াণে স্বভাবতই শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, উচ্চ্মানের জ্ঞানী ছিলেন বিবেক দেবরায়। সেই সঙ্গে অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও আধ্যাত্মিতকতার মতো বিষয়গুলিতেও তাঁর বাগ্মিতা উচ্চমানের ছিল। নীতি তৈরিতে তাঁর বিশেষত্বের পাশাপাশি যুবসমাজের উপর প্রভাব বিস্তারেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিবেক দেবরায়ের প্রয়াণে শোক প্রকাশ করে কংগ্রেসও। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ তাঁর কৌতুকপূর্ণ কথার মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তুলে ধরার ক্ষমতার কথা স্মরণ করেন শোকবার্তায়।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...