Monday, June 22, 2026

ক্রুণালের দাপটে রেকর্ড গড়ে শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

Date:

Share post:

দুরন্ত ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya)। দিল্লি ক্যাপিটালসকে(DC) হারিয়ে নতুন রেকর্ড গড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। আইপিএলের মঞ্চে একটানা ছটা অ্যাওয়ে ম্যাচ নতুন রেকর্ডের মালিক বিরাট কোহলিরা। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে ৬ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বল হাতে এক উইকেট এবং ৭৩ রানের ঝোরো ইনিংস খেলে ম্যাচের সেরাও ক্রুণাল পান্ডিয়া(Krunal Pandya)। সেইসঙ্গে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষেই রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন ৬ উইকেটে ম্যাচ জেতে আরসিবি।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সুরু থেকেই এদিন দিল্লিকে চাপে ফেলে দিয়েছিল বেঙ্গালুরুর বোলাররা। বিশেষ করে ক্রুণাল পান্ডিয়ার(Krunal Pandya) চারটে ওভারই যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওপেনিংয়ে ফাফ ডুপ্লেসিকেও শুরুর দিকেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কেএল রাহুল ৪১ রান করলেও বাকিরা কেউ সেভাবে বড় রান করতে পারেনি। শেষপর্যন্ত ১৬২ রানেই থেমেছিল দিল্লি ক্যাপিটালস।

আরসিবিও শুরুতেই ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকেই বিরাট কোহলি(Virat Kohli) ও ক্রুণাল পান্ডিয়ার পার্টনারশিপ গড়া শুরু। বিরাট কোহলি(Virat Kohli) ফেরেন ৫১ রানে। কিন্তু ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে তাঁর ১১৯ রানের পার্টনারশিপটাই জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। ক্রুণালকে এদিন আর আউট করতে পারেনি দিল্লি। ৪৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিতই ছিলেন তিনি। ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...