Monday, April 6, 2026

শহরে যাতায়াত সমস্যা! পুজোর পরে কমবে দুহাজার বেসরকারি বাস

Date:

Share post:

আশঙ্কা সত্যি করে এবার শহরের রাজপথ খালি করে ব্যাপক সংখ্যায় কমে যেতে চলেছে বেসরকারি বাস (private bus)। ইতিমধ্যেই প্রায় হাজার খানেক বাস কমে গিয়েছে। তার পরিবর্তে নতুন বাস রাস্তায় নামাচ্ছেন না বাস মালিকরা। পুজোর পরে সেই সংখ্যাটা আরও বেড়ে শহরের রাস্তা থেকে উঠে যেতে চলেছে দুহাজার বাস। এই পরিস্থিতিতে বাস মালিকরা নতুন বাস না নামানোয় রাজপথে যাতায়াতের সমস্যার সম্মুখিন হতে চলেছেন সাধারণ মানুষ।

বিরাট সংখ্যায় বেসরকারি বাস (private bus) কার্যত শহরের লাইফ লাইনের (life line) কাজ করে এসেছে কয়েক দশক ধরে। তবে পুরোনো বাসের থেকে শহরে দূষণের (air pollution) মাত্রা বেড়ে যাওয়ায় পরিবেশকর্মীরা আদালতের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) শহরে ১৫ বছরের পুরোনো বাস না চালানোর নির্দেশ দেন। এই নির্দেশের জেরে ইতিমধ্যেই হাওড়া ও কলকাতায় কমে গিয়েছে প্রায় সাড়ে সাতশো বাস (private bus)। তালিকায় অপেক্ষা করছে আরও প্রায় আড়াই হাজার বাস।

বাস মালিকদের দাবি, তেলের দামের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাড়েনি বাসের ভাড়া। ফলে কার্যত ধুঁকছে বেসরকারি বাস মালিকরা। সেই সঙ্গে অন্যান্য পরিবহনের সুবিধা বাড়ায় কমেছে যাত্রীও। এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে রাস্তায় নতুন বাস নামানো সম্ভব নয়। এখনও করোনা পরিস্থিতির দোহাই দিচ্ছেন তাঁরা। যার ফলে পুজোর পরে শহরের রাস্তা থেকে তুলে নেওয়া হবে প্রায় দুহাজার বাস। আগামী বছর মার্চ মাসের মধ্যে সেই সংখ্য়াটা বেড়ে দাঁড়াবে আড়াই হাজার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...