Saturday, April 4, 2026

চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহ শুরু রাজ্যের

Date:

Share post:

খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ শনিবার থেকে শুরু হচ্ছে। এজন্য সব জেলাতেই কেন্দ্রীয় ক্রয়কেন্দ্র খোলা হয়েছে। এবার খাদ্য দফতর ৭০ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে খাদ্যদফতর।

স্থায়ী ক্রয়কেন্দ্র ছাড়াও বিভিন্ন এলাকায় গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ধান সংগ্রহ করা হবে। এর পাশাপাশি খাদ্য দফতর গ্রামীণ কৃষি সমবায় সংস্থা ও স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে অস্থায়ী শিবির খুলে চাষিদের কাছ থেকে ধান কিনবে বলে খাদ্য দফতর জানিয়েছে । চাষিদের কাছ থেকে ধান কেনার পর তা সরাসরি নথিভুক্ত রাইস মিলগুলির কাছে চাল উৎপাদনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে নভেম্বর মাস থেকে ধান কেনা শুরু করলেও কেনার কাজে গতি আসে ডিসেম্বর থেকে। কারণ নতুন ধান তখন বেশি পরিমাণে উঠতে শুরু করে। নভেম্বর মাসে নতুন ধান খুব কম পরিমাণে ওঠে। ধান কেনার বেশিরভাগটাই হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। প্রকৃত চাষির কাছ থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ধান কেনার জন্য বিশেষ ব্যবস্থা এবারও থাকছে। নাম নথিভুক্ত করা ও ধান বিক্রির সময় চাষির আধার বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করা হবে। নথিভুক্ত চাষিদের অনলাইনে আগাম বুকিং করে ধান বেচতে আসতে হবে।

আরও পড়ুন- বিলম্বিত সম্বিৎ! সিবিআই-কে প্রশ্নপত্র পেশ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...