Friday, April 3, 2026

পড়ে গিয়েই মৃত্যু! গরফায় তরুণী মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান

Date:

Share post:

প্রেমিকের ফ্ল্যাটে তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নতুন মোড়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান পড়ে গিয়েই মারা গিয়েছেন মৃতা তরুণী। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় প্রেমিককে। যদিও মৃতার পরিবার কারও নামে অভিযোগ দায়ের করেনি।

গরফার ঘটনায় শুক্রবার রাতে দেহ উদ্ধারের পরে শনিবার পুলিশের হাতে আসে ময়নাতদন্তের (postmortem) প্রাথমিক রিপোর্ট। সেখানে কোনও যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি বলে দাবি। সেই সঙ্গে শরীরে অন্য কোনও আঘাতের (injury) চিহ্ন মেলেনি মাথায় আঘাত ছাড়া। তবে মদ্যপানের প্রমাণ মিলেছে বলে জানা যায়।

ইতিমধ্যেই তরুণীর পরিবার, প্রতিবেশীরা দাবি করেছিলেন তাঁর অতিরিক্ত মদ্যপানের কথা। তরুণীর প্রাক্তন স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পিছনেও উচ্ছৃঙ্খল জীবনের ভূমিকা ছিল বলেও দাবি করা হয়। তবে প্রাক্তন স্বামী আটক যুবকের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন তরুণীর বর্তমান প্রেমিক আগেও তাঁর সামনেই তরুণীকে মারধর করেছে।

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল ঘটনার রাতে প্রেমিক যুবকের বাড়িতে একাধিক বন্ধু নিয়ে পার্টি হয়েছিল। ঘরে মদের বোতলও পাওয়া গিয়েছিল। ওই যুবকও বিবাহ বিচ্ছিন্ন। তবে আদৌ এই মৃত্যুতে সেই সব ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চালাচ্ছে গরফা থানার পুলিশ (Garfa police station)।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...