Saturday, April 4, 2026

গাজায় ফের ইজরায়েলি সেনার বোমা বর্ষণ, মৃত ৫০ শিশু-সহ ৮৪

Date:

Share post:

গাজায় হত্যালীলা অব্যাহত। শুক্রবার উত্তর গাজায় তেল আভিভের পরপর বোমাবর্ষণে প্রাণ গিয়েছে কমপক্ষে ৮৪ জনের। মৃতদের মধ্যে রয়েছে ৫০ শিশুও। ক্ষুব্ধ গাজার স্বাস্থ্যমন্ত্রক এই হামলাকে নৃশংস গণহত্যা বলে উল্লেখ করেছে।

শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরেও আক্রমণ শানিয়েছে ইজরায়েলি সেনা। সেখানেও মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হামাস জঙ্গিরা লুকিয়ে থাকার অভিযোগ তুলে এর আগেও এই শরণার্থী শিবিরে হামলা চালিয়েছিল নেতানিয়াহুর সেনা।

একবছরের বেশি সময় ধরে এখনও রক্তক্ষয়ী যুদ্ধ চলছে গাজায়। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের শেষ করার লক্ষ্যে অনড় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধের জেরে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। যুদ্ধের বলি শিশুরাও। ইজরায়েলি সেনার অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আহত ১ লক্ষের উপরে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...