Saturday, June 13, 2026

এবার এয়ার ইন্ডিয়ার বিমান থেকে মিলল কার্তুজ!যাত্রী নিরাপত্তা কাঠগড়ায়

Date:

Share post:

টানা বেশ কিছুদিন ধরেই বিমানে বোমাতঙ্কের হুমকি আসছিল। এবার এয়ার ইন্ডিয়ার বিমানে পাওয়া গেল কার্তুজ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি বিমানবন্দরে। শনিবার এই ঘটনার কথা জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র।

জানা গিয়েছে,  গত ২৭ অক্টোবর এয়ার ইন্ডিয়ার A1916 বিমানটি দুবাই থেকে নয়াদিল্লি এসেছিল। বিমান অবতরণের পরে যাত্রীরা নেমে যান। পরে ওই বিমানের ভিতরের একটি আসনের পাশের পকেট থেকে কার্তুজ পাওয়া গিয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে নিয়ম মেনে ইতিমধ্যেই এয়ারপোর্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এবার এয়ার ইন্ডিয়ার বিমানে কার্তুজ উদ্ধারের পর স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানে এভাবে কার্তুজ পাওয়া যাওয়ার স্বাভাবিকভাবেই বিমানের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বিমানে এমনিতেই সব ধরনের অস্ত্রশস্ত্র নিষিদ্ধ। তাহলে বিমানের সিটে কার্তুজ পৌঁছল কীভাবে? উঠছে প্রশ্ন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...