Sunday, February 22, 2026

সুপারস্টার শাহরুখের ৫৯-তম জন্মদিনে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কিং খানের জন্মদিন (Shahrukh Khan’s Birthday) উপলক্ষে দেশ জুড়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা। শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাংলার প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে জন্মদিনের শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তিনি।

শাহরুখ খানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাল। কিং খান মুখ্যমন্ত্রীকে “দিদি” বলে সম্বোধন করেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিকবার আমন্ত্রিত হয়েছেন বলিউডের ‘পাঠান’। এ বছরেও KIFF-এর উদ্বোধনে বাংলায় আসতে পারেন ‘বাজিগর’ বলে খবর মিলেছে। এদিন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে শাহরুখের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি সম্বলিত উইশ কার্ড আপলোড করা হয়েছে। প্রতিবছর ২ নভেম্বর মন্নতের বাইরে কাতারে কাতারে মানুষ ভিড় জমান। এবারেও ছবিটার কোন ব্যতিক্রম হয়নি। রাত থাকতেই গোটা দেশ জুড়ে শাহরুখ খান (Shahrukh Khan) ক্লাবের তরফে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ৫৯-বছরে পা দেবেন শাহরুখ। ভারতীয় সিনেমার রোমান্টিক আইকন ২০২৩ সালে তিনটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দিলেও চলতি বছরে তাঁর কোন ছবি মুক্তি পাইনি। কিন্তু অনুরাগীদের কাছে তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে। প্রায় ৩ দশকের বেশি সময় ধরে বলিউডকে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন মায়ানগরীর বাদশা। আজ শাহরুখ ভক্তদের সেলিব্রেশানের পাশাপাশি কিং খানের বাড়িতেও বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। সলমন খানের হুমকির ঘটনার পর এ বছর ‘জওয়ান’- এর বাড়ির বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...