Tuesday, June 23, 2026

লেডিস কামরায় পুরুষদের ওঠা বন্ধ করতে ১৩৯ ডায়াল করার পরামর্শ রেলের

Date:

Share post:

ট্রেনে লেডিস কামরায় কিছু পুরুষের উঠে পড়া নিয়ে নিত্যদিন ঝামেলা লেগেই থাকে। তবু এই অভ্যাস বদলানো যায়নি। এবার বিষয়টি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রেল।মহিলা যাত্রীদের ১৩৯ ডায়াল করার পরামর্শ দিয়েছে রেল। এর ফলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে আরপিএফ।

অভিযোগ, শুধুমাত্র লেডিস কামরা, এমনকী লেডিস স্পেশ্যালে উঠে পড়েই ক্ষান্ত থাকেন না কিছু পুরুষ। মহিলা যাত্রীদের সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, গত একমাসে হাওড়া, শিয়ালদহ, মালদহ এবং আসানসোলে অভিযান চালিয়ে লেডিস কামরায় ওঠার অভিযোগে ১৪১৩ জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

শনিবার এক বিবৃতিতে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেছেন,কিছু পুরুষ যাত্রী ইচ্ছে করে মহিলা কোচে ওঠেন। বারণ করা সত্ত্বেও শোনেন না। বাধ্য হয়ে রেলকে অভিযান চালাতে হচ্ছে।রেল সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে অভিযান চালিয়ে হাওড়া থেকে ২৬২ জন, শিয়ালদহ থেকে ৫৭৫ জন, মালদহতে ১৭৬ জন, আসানসোলে প্রায় ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিন ভিডিও বার্তায় রেলকর্তা কৌশিক মিত্র বলেন, আগে তুলনায় ট্রেনের সংখ্যা বেড়েছে।ট্রেনে কোচের সংখা বেড়েছে। তবু কিছু পুরুষ যাত্রী ইচ্ছাকৃতভাবে মহিলা কোচে উঠে পড়েন। এদের শায়েস্তা করতেই নিয়মিত অভিযান চালানো হচ্ছে।এই বিষয়ে মহিলা যাত্রীদের উদ্দেশ্যে রেল কর্তার অনুরোধ, লেডিস কোচে পুরুষ যাত্রী দেখলেই ১৩৯ নম্বরে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। একই সঙ্গে পুরুষ যাত্রীদের উদ্দেশ্যেও রেলের অনুরোধ, এভাবে নিজেদের সামাজিক সম্মান নষ্ট করবেন না। ধরা পড়লে মোটা টাকা জরিমানা নেওয়া হবে বলেো জানিয়েছে রেল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...