Tuesday, June 23, 2026

CPIM-এর ভোলবদল! ঘটা করে বোনফোঁটা সৃজনদের

Date:

Share post:

আর জি করের ঘটনার প্রেক্ষিতে উৎসবে নেই বলা CPIM এবার উৎসবকেই আন্দোলনের হাতিয়ার করতে চাইছে। পুজো-ধর্ম-আচার– সনাতন হিন্দুত্বের কোনও রীতিই না মানা সিপিআইএমের এবার ভোলবদল। ঘটা করে বোনফোঁটার আয়োজন করল বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন। নেতৃত্বে সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)।গড়িয়ায় বোনফোঁটার আয়োজন করেন বাম ছাত্র-যুব ও মহিলা সংগঠন কর্মীরা। বোনেদের কপালে ফোঁটা দেন ভাইয়েরা। অভিনব মন্ত্র পাঠ করেন সৃজনরা (Srijan Bhattacharya)- “বোনের কপালে দিলাম ফোঁটা, ধর্ষকের দুয়ারে পড়ল কাঁটা।“

হাওড়াতেও বোনফোঁটার আয়োজন করা হয়। হাওড়া ময়দানের কাছে গঙ্গার পাড়ে তেলকল ঘাটে বোনফোঁটার আয়োজন করে রিজুভিনেটরস ফর এনভারমেন্ট নেচার অ্যান্ড ইউনাইটেড সোসাইটি নাম এক সংস্থা। আবার ব্যবসার কথা মাথায় রেখে, উত্তর ২৪ পরগনার অশোকনগরের একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ‘জাস্টিস’ লেখা সন্দেশ।

আরজি করে তরুণী ডাক্তার-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে উৎসব বয়কটের ডাক দেয় বাম-অতিবাম সংগঠনগুলি। কিন্তু সেই ডাকে সাড়া না দিয়ে বিচারের দাবির পাশাপাশি উৎসবে সামিল হয়েছেন বাংলার মানুষ। এবার ভোলবদলে সেই উৎসবের আড়ালে প্রতিবাদের কর্মসূচি তাদের।







Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...