Monday, April 6, 2026

তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির বাইরে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার বসিরহাটের (Basirhat) গোটরা পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বিজেপির দিকে অভিযোগের তির পরিবারের। ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ (Basirhat police)।

শনিবার রাতে বসিরহাটের তেঘরিয়া এলাকায় গোটরা পঞ্চায়েতের (Gotra panchayat) তৃণমূল সদস্য মৃত্যুঞ্জয় কর্মকারের বাড়ির বাইরে বোমাবাজির অভিযোগ। রাত পৌনে একটা নাগাদ একদল দুষ্কৃতী হামলা চালায় বলে দাবি মৃত্যুঞ্জয়ের। পঞ্চায়েত সদস্যের দাবি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তার উপর আক্রোশ বিজেপির।

গোটা বোমাবাজির ঘটনা বাড়ির সিসিটিভিতে (CCTV) রেকর্ড হয়। পুলিশ সেই ফুটেজ ধরে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় আতঙ্কে শাসকদলের সদস্যের পরিবার। তাঁদের দাবি, মৃত্যুঞ্জয় বরাবর স্থানীয়দের সকলের জন্য কাজ করেন। তারপরেও কেন তাঁর উপর হামলা, প্রশ্ন তাঁদের।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...