Thursday, March 26, 2026

চেতলা অগ্রণী সংঘে ভাইফোঁটার অনুষ্ঠানে নস্টালজিক ফিরহাদ হাকিম

Date:

Share post:

আজ ভাইফোঁটা (Bhaifonta)। বাংলা জুড়ে সব বাঙালি বাড়িতেই ভাই বোনের অটুট বন্ধনের উৎসব চলছে। এদিন চেতলা অগ্রণী (Chetla Agrani) সংঘে এলাকার মহিলাদের কাছ থেকে ফোঁটা নিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি প্রত্যেকের হাতে উপহার তুলে দিয়েছেন তিনি।

ফিরহাদ হাকিম বরাবরই নিজের এলাকায় যথেষ্ট জনপ্রিয়। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান কলকাতার মহানাগরিক। নিজের ব্যবহার এবং কাজের গুণে সবার প্রিয় দাদা হয়ে উঠেছেন অচিরেই। এদিন ভাইফোঁটা নেওয়ার সময় ছোটবেলার স্মৃতি রোমন্থন করলেন মন্ত্রী। জানালেন ছেলেবেলায় এই উৎসবের মূল আকর্ষণ ছিল পায়েস খাওয়া। তখনও যেভাবে বোনেদের সঙ্গে দারুণ সময় কাটাতেন, এখনও এতটুকু ব্যতিক্রম হয়নি। এদিন গঙ্গা উৎসবের সূচনা প্রসঙ্গে মেয়র বলেন, আগামী প্রজন্মের জন্য গঙ্গাকে রক্ষা করার সকলের কর্তব্য। এ ব্যাপারে সমাজমাধ্যমেরও সক্রিয় হওয়া উচিত বলে বার্তা দেন তিনি।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...