Monday, June 8, 2026

সন্তান এলো কাঞ্চন-শ্রীময়ীর জীবনে, কী বললেন পিঙ্কি?

Date:

Share post:

ফের আলোচনার কেন্দ্রে কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Srimoyee)। বিয়ের দশমাসের মধ্যে সন্তানের মুখ দেখলেন নবদম্পতি। একদিকে যখন অভিনেতার এক জীবনে সুখবর, তখন কেমন প্রতিক্রিয়া তাঁর প্রাক্তন ঘরে? এই সুখবর কেমন আনন্দ দিলো তাঁর প্রাক্তন ঘরনীকে? প্রাক্তন স্ত্রী পিঙ্কি অবশ্য নতুন প্রাণের আসার খবরে তাঁর শুভ কামনাই জানালেন।

ইনস্টাগ্রাম পোস্টে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) নিজেই জানান মেয়ের জন্মের কথা। স্ত্রী শ্রীময়ী চট্টরাজকে (Srimoyee Chattaraj) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবারই ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই তিনি কন্যা সন্তানের (girl child) জন্ম দেন। আর সেই খবর জানিয়ে কাঞ্চন জানান, পারিবারিক বাধ্যবাধকতার কারণে সন্তানসম্ভবা শ্রীময়ী সম্পর্কে বেশি কিছু এতদিন জানানো সম্ভব হয়নি।

কাঞ্চন-শ্রীময়ীর জীবনে নতুন প্রাণের আগমন অবশ্য তেমন নাড়া দিতে পারেনি প্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে (Pinky Banerjee)। কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সময় যেমন প্রতিক্রিয়াশীল ছিলেন তিনি, এদিন যেন অনেকটাই শান্ত। তিনি নিজের মানবিক কর্তব্য থেকে এককদমও সরে আসেননি। কাঞ্চনের গোটা পরিবারকে তিনি শুভেচ্ছা জানান। সেই সঙ্গে মা ও মেয়ের সুস্বাস্থ্য কামনা করেন। সেই সঙ্গে জানান এই খবর তাঁর ছেলেকে কোনওভাবেই প্রভাবিত করতে পারবে না।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...