Monday, June 8, 2026

ঘরের মাঠে ২৪ বছর পর চুনকাম হয়ে মুখ লুকানোর জায়গা নেই ভারত অধিনায়ক রোহিতের

Date:

Share post:

নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্ত। প্রথম দল হিসেবে তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে নিউজিল্যান্ড নাকানিচোবানি করবে, নাকি পন্ত ভারতকে বাঁচিয়ে দেবেন, জল্পনা চলছিল তা নিয়ে। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ‘১১ বনাম ১ জনের’ সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে নিউজিল্যান্ডেরই। ভারতকে ২৫ রানে হারিয়ে দিয়েছে তারা। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ় হার। রোহিত শর্মাদের লজ্জা আরও বাড়িয়েছে ২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম হওয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই বিপর্যয়ের প্রধান কারণ হিসাবে ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারতীয় দলের অধিনায়ক।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে নাজেহাল হলো ভারত। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম।

রোহিত বলেছেন, ‘আমাদের শট নির্বাচনে অনেক ভুল হয়েছে। তার মূল্য দিতে হয়েছে। কোন বলে কোন শট মারা উচিত, বুঝতে হবে। প্রথম ইনিংসে আমরা ২৮ রানে এগিয়ে ছিলাম। লক্ষ্যে পৌঁছনো অসম্ভব ছিল না। কিন্তু আমরা পারিনি। ভুল শট নির্বাচনই অনেকটাই দায়ী। নিজেও খারাপ ব্যাট করেছি।’

রোহিতের বক্তব্য, ‘আমাদের বোলরেরা চেষ্টা করেছে। কিন্তু নিউজিল্যান্ড অনেক ভাল বোলিং করেছে। পিচকে কাজে লাগিয়েছে ওরা। চেনা পরিবেশ, পিচ পেয়েও আমরা ততটা পারিনি।’








Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...