Monday, June 8, 2026

শ্রীনগর বাজারে গ্রেনেড হামলা! আহত সকলেই সাধারণ নাগরিক

Date:

Share post:

উৎসবের মরশুমে নাশকতা পিছু ছাড়ছে না জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir)। এবার হামলার লক্ষ্য সাধারণ ভূস্বর্গবাসী। রবিবারের ব্যস্ত সময়ে শ্রীনগরের বাজারে (Srinagar market) গ্রেনেড (granade) হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রায় ১২ জন আহত হওয়ার দাবি স্থানীয়দের। ঘটনার পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা।

রবিবার শ্রীনগরের বাজার সকালে সাধারণ মানুষের ভিড়ে ঠাসা থাকে সাধারণত। সেই সময়ই গ্রেনেড (granade) হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছোঁড়া গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকতে পারে। ফলে সেটি সাধারণ মানুষের ভিড়ের মধ্যে পড়ে যায়। অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএমএইচএস হাসপাতালে (SMHS Hospital)।

এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শনিবারই ভারতীয় সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে কান্যরে (Kanyar) এক জঙ্গির মৃত্যু হয়। এরপরই একেবারে সাধারণ মানুষের উপর হামলার ঘটনা। স্থানীয়দের দাবি, কাশ্মীরে যখন নাশকতা চূড়ান্ত পর্যায়ে ছিল, সেই সময়ও এভাবে আতঙ্কের মধ্যে পড়তে হয়নি তাঁদের। কীভাবে এত জঙ্গীর অনুপ্রবেশ (infiltration) ঘটছে, প্রশ্ন সাধারণ মানুষের।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...