Tuesday, June 23, 2026

শোভাযাত্রা থেকে বধূর গায়ে মদ! শান্তিপুরে আক্রান্ত প্রতিবাদী দম্পতি

Date:

Share post:

মহিলাদের প্রতি অভব্যতায় নতুন মাত্রা সংযোজন করল শান্তিপুর (Santipur)। সেই সঙ্গে উৎসবে মদের ব্যবহার সমাজে কতটা উচ্ছৃঙ্খলতা তৈরি করছে, তারও নজিরবিহীন উদাহরণ হল শান্তিপুরের ঘটনা যেখানে এক বধূর গায়ে মুখ থেকে মদ ছিটিয়ে দেওয়া হল। ঘটনার প্রতিবাদ করে মারও খেতে হল বধূ ও তাঁর স্বামীকে।

কালীপুজোর (Kalipuja) বিসর্জনের শোভাযাত্রা শান্তিপুরে কাশ্যপপাড়ার দিকে যাওয়ার সময় তিনটি শোভাযাত্রার মুখোমুখি পড়েন এক দম্পতি। শোভাযাত্রা থেকে বাইক আরোহী বধূর গায়ে মুখ থেকে মদ দেওয়ার অভিযোগ ওঠে। বধূর স্বামী প্রতিবাদ করলে শোভযাত্রায় থাকা যুবকরা তাঁকে মারধর শুরু করে। এমনকি বধূকেও বুকে, মাথায় মারার অভিযোগ করা হয়।

সেখানে উপস্থিত ওই দম্পতির এক বন্ধু তাঁদের বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই তাঁরা থানার দ্বারস্থ হন ওই দম্পতি। চিকিৎসার জন্য ওই দম্পতিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Santipur state general hospital) নিয়ে যাওয়া হয়। তাঁদের অভিযোগ ওই শোভাযাত্রায় থাকা যুবকরা মদ্যপ অবস্থায় থাকায় কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো সেখানে কেউ ছিল না। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...