Wednesday, June 24, 2026

প্রয়াত মিঠুনের প্রথম স্ত্রী হেলেনা লিউক, কেমন ছিল রসায়ন

Date:

Share post:

প্রয়াত অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেনা লিউক (Helena Luke)। বলিউডে তাঁর পরিচয় তিনি অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রথম স্ত্রী। রবিবার, আমেরিকায় মৃত্যু হয় তাঁর। সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানান নৃত্যশিল্পী-অভিনেত্রী কল্পনা আইয়ার।
মমতা শঙ্করের (Mamata Shankar) সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল মিঠুন চক্রবর্তীর। কিন্তু সেই বিয়ে হয়নি। ১৯৭৮-এর ফেব্রুয়ারিতে চন্দ্রোদয় ঘোষকে বিয়ে করেন মমতা। আর তার এক বছর পরে হেলেনা লিউক (Helena Luke) বিয়ে করেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন। সেই বিয়ের মেয়াদ ছিল মাত্র ৪ মাস। ১৯৭৯ সালেই হেলেনা বিয়ে আর ডিভোর্স করেন মিঠুন। সেই বছরই ফের যোগিতা বালিকে বিয়ে করেন তিনি।

আরও খবর: শব্দবাজি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! রেহাই নেই সাধারণ মানুষের

১৯৮৫ সালের অমিতাভ বচ্চনের সঙ্গে মর্দ-এ অভিনয় করেছিলেন হেলেনা। মিঠুনের সঙ্গে ৪ মাসে বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না তাঁর। অন্তত এমনটাই একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানান হেলেনা। তাঁর অভিযোগ ছিল, যাঁকে ভালবেসে তিনি বিয়ে করেছিলেন, সেই মিঠুন নিজেকে ছাড়া কাউকে ভালবাসতেন না। সন্দেহ করতেন স্ত্রীকে। হেলেনার অভিযোগ ছিলেন, মিঠুন তাঁর আড়ালে অন্য সম্পর্কে ছিলেন। আর সেই কারণে স্ত্রীকেও একই রকম ভাবতেন। বেশ কিছু বছর আগে একবার মিঠুন-হেলেনার সম্পর্ক জোড়া লাগার কথা রটে। সেই জল্পনা ফুৎকারে উড়িয়ে মহাগুরুর প্রথম স্ত্রী সাফ জানিয়ে দেন, “আমি ওর কাছে কখনওই ফিরে যাব না। আশেপাশের মধ্যে সবচেয়ে ধনী মানুষ হয়, তাহলেও নয়। আমি খোরপোশও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আর তা শেষ হয়ে গিয়েছে।“

রবিবার সকাল সাড়ে নটায় ফেসবুকে শেষ পোস্ট করেছিলেন হেলেনা। লিখেছিলেন, “অদ্ভুত লাগছে। মিশ্র আবেগ। কেন এরকম হচ্ছে, কোনও ধারণাই নেই।“ কীভাবে মৃত্যু হয়েছে তাঁর, তা এখনও জানা যায়নি। তবে, এই বিষয় নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও শব্দ খরচ, এমনকী শোকজ্ঞাপনও করেননি ‘ফাটাকেষ্ট’।







Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...