Wednesday, June 24, 2026

মদতদাতা ISI! বাংলার ৭ জেলায় জঙ্গি নেটওয়ার্কের ছক JMB-র, সর্তক কেন্দ্র-রাজ্য গোয়েন্দারা

Date:

Share post:

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এদেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে জঙ্গি নেটওয়ার্ক তৈরির প্রস্তুতি নিচ্ছে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ। আইএসআইয়ের মদতে বাংলাদেশে শক্তি বাড়ানোর পাশাপাশি এরাজ্যের বেশ কিছু জেলাকে টার্গেট করেছে তারা। প্রথমে তিনটি জেলা- মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে নতুন জঙ্গি মডিউল তৈরির ছক করছে ISI ও JMB। এর পরে তাদের টার্গেট বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শক্তি বৃদ্ধি করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের আধিকারিকরা নিজেরা ও এজেন্ট মারফৎ নিয়মিত জামাত-উল-মুজাহিদিনের মতো বাংলাদেশের (Bangladesh) জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। খাগড়াগড়ে বিস্ফোরণের সময় থেকেই গোয়েন্দাদের নজর বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবির উপর। সেই সময়কার বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে কলকাতা ও রাজ্যব পুলিশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু জঙ্গিকে গ্রেফতার করে। দুদেশে যৌথ উদ্যোগে জেএমবি-র কার্যকলাপের উপর রাশ টানা হয়। যদিও জেএমবির মূল মাথা সালাউদ্দিন সালেহিন ধরা যায়নি।

আর খবর: ভীমসেনা প্রধান সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই জেএমবির সঙ্গে পাক চর সংস্থা আইএসআই নতুন করে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যেই জেএমবির কয়েকজন নেতার সঙ্গে রাজশাহী-সহ কয়েকটি জেলার বৈঠক হয়েছে আইএসআই এজেন্ট ও আধিকারিকদের। আইএসআই আর্থিকভাবেও জেএমবি নেতৃত্বকে মদত দিচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে বাংলাতেও সন্ত্রাস ছড়ানো ও জঙ্গি মডিউল তৈরির চেষ্টা করছে জেএমবি। এবিষয়ে রাজ্যি ও কলকাতা (Kolkata) পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সতর্ক করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই বিষয়ে জঙ্গিদের প্রধান টার্গেট মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর। তার পরে বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় নেটওয়ার্ক তৈরির ষড়যন্ত্র করছে জেএমবি। সতর্কবার্তা পাওয়ার পরে কলকাতা-সহ সারা রাজ্যেত নতুন করে নজরদারি শুরু করেছেন এসটিএফের গোয়েন্দারা। এছাড়াও নজরদারি শুরু করেছে রাজ্য৪ পুলিশের গোয়েন্দা দফতরও।







Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...