Thursday, June 4, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, মৃতের সংখ্যা বেড়ে ৩৬

Date:

Share post:

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। আলমোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ জন। বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং এসডিআরএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন। জানা গিয়েছে, ৪৫ জন আসন সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সোমবার সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর পর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে।

আলমোড়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক বিনীত পাল জানান, “মৃতের সংখ্যা বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।”








Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...