Saturday, April 4, 2026

রেশনে অনিয়ম ঠেকাতে বিশাল জরিমানা! নির্দেশিকা খাদ্য দফতরের

Date:

Share post:

রেশনে অনিয়ম ঠেকাতে অসাধু ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার (State Government)। এখন থেকে রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ করা চাল-গমের সঙ্গে মজুতের হিসাব না মিললে সংশ্লিষ্ট ডিলারকে মোটা টাকা জরিমানা দিতে হবে। খাদ্য দফতরের তরফে সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, রেশন দোকান (Ration Shop) থেকে বরাদ্দের অতিরিক্ত যতটা চাল-গম উদ্ধার হবে তার তিনগুণ অর্থ জরিমানা হিসেবে দিতে হবে ডিলারকে। রেশনের সামগ্রী যাতে বাইরে পাচার না হয়, সে জন্যেই এই ব্যবস্থা।
অভিযোগ, অনেক সময়ে রেশন ডিলাররা সরকারি ভর্তুকির চাল, গম, আটা খোলাবাজারে বিক্রি করে দেন। সেটা যাতে না হয়, সে জন্যেই এখন থেকে রেশন দোকানে কতটা চাল, গম, আটা মজুত রয়েছে এবার থেকে তার হিসেব নেওয়া হবে।

কোনও রেশন দোকান (Ration Shop) থেকে রোজ কতটা চাল, গম, আটা বিলি হচ্ছে, সেটা ই-পস মেশিনে নথিভুক্ত থাকে। মেশিন পরীক্ষা করলেই জানা যাবে, ডিলারের কাছে কতটা সামগ্রী পড়ে। তার কম-বেশি হলেই সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হবে। প্রয়োজনে ডিলারের লাইসেন্সও বাতিল করা হতে পারে। রাজ্যের খাদ্য দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী গরিবকল্যাণ যোজনা এবং রাজ্য খাদ্য-সুরক্ষা যোজনায় গ্রাহকদের রেশন দোকান থেকে যে চালান দেওয়া হবে তাতে চাল, গম, আটার ইকনমি কস্টও এ বার থেকে উল্লেখ করা হবে।

বর্তমানে প্রধানমন্ত্রী গরিবকল্যাণ যোজনার গ্রাহকরা যে চাল পান, তার জন্যে কেন্দ্র কেজি-প্রতি ৩৭ টাকা ৪৬ পয়সা খরচ করে। এক কেজি আটায় কেন্দ্রের খরচ ২৭ টাকা ৯ পয়সা। সে-সব চালানে লেখা থাকবে। যাতে সাধারণ গ্রাহকরা সেটা বুঝতে পারেন। কেন্দ্রীয় সরকারের নির্দেশেই এই পদক্ষেপ। অন্য রাজ্যে অনেক আগেই এটা চালু হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতে প্রথমে রাজি ছিল না। কিন্তু কেন্দ্র জানিয়ে দেয়, রেশনের টাকা আটকে দেওয়া হবে। তার প্রেক্ষিতেই এই ব্যবস্থা নিল রাজ্য সরকার।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...