Friday, June 26, 2026

অনলাইন ‘উইকিপিডিয়া’-কে নোটিশ পাঠাল কেন্দ্র

Date:

Share post:

অনলাইন বিশ্বকোষ সংস্থা ‘উইকিপিডিয়া’-কে নোটিশ পাঠাল কেন্দ্র। সম্প্রতি উইকিপিডিয়া-র পাতায় পক্ষপাতদুষ্ট এবং অসত্য তথ্য যুক্ত করা হয়েছে বলে একাধিক অভিযোগ উঠে এসেছে। তার প্রেক্ষিতেই অনলাইন বিশ্বকোষ সংস্থাকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওই নোটিশে বলা হয়েছে, সংস্থার একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক গোষ্ঠী রয়েছে। সেখানে কী তথ্য যুক্ত হচ্ছে, তা দেখার জন্যও লোক আছেন। তা হলে ওই অনলাইন বিশ্বকোষ সংস্থাকে ‘প্রকাশক’ হিসাবে না দেখে কেন ‘মাধ্যম’ হিসাবে বিবেচনা করা হবে? এই বিষয়ে বিশদে জানতে চেয়েছে কেন্দ্র। দিল্লি হাইকোর্টে অনলাইন বিশ্বকোষ সংস্থার বিরুদ্ধে মামলা চলছে। উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আদালতে অভিযোগ করা হয়েছে, উইকিপিডিয়ায় তাদের সম্পর্কে ভ্রান্ত তথ্য দেওয়া হয়েছে।গত শুক্রবার এই মামলার শুনানিতে আবারও আদালতে প্রশ্নের মুখে পড়েছিল উইকিপিডিয়া।

উইকিপিডিয়া দাবি করে, তারা ‘বিনা খরচের বিশ্বকোষ’। তারা কোনও তথ্যের ‘প্রকাশক’ নয়, শুধুমাত্র ‘মাধ্যম’। অনলাইন বিশ্বকোষ সংস্থার সেই দাবির প্রসঙ্গ টেনেই হাইকোর্ট প্রশ্ন করেছিল, যদি আপনারা শুধু মাধ্যমই হন, তা হলে এত ভাবছেন কেন? প্রসঙ্গত, উইকিপিডিয়া নিজেদের বিশ্বকোষ বলে দাবি করে। পাশাপাশি এটাও সতর্ক করে যে সেখানে প্রকাশিত তথ্যের দায় তাদের নয়।এর আগে এক শুনানিতে অনলাইন বিশ্বকোষ সংস্থার আইনজীবী জয়ন্ত মেহতা হলফনামা জমা দিয়ে দাবি করেছিলেন, যে সকল ব্যবহারকারী উইকিপিডিয়ায় ‘এডিট’ করেন, তাদের বিশেষ কিছু আইন এবং নিয়ম মানতে হয়। তবেই ‘অনলাইন বিশ্বকোষ’-এ কোনও তথ্য যুক্ত করতে পারেন তারা।

আইনজীবী বলেন, উইকিপিডিয়া ফেসবুক বা অন্যান্য সমাজমাধ্যমের পাতা নয় যে সেখানে যে যার খুশি মতো লেখালেখি বা পোস্ট করতে পারেন। এটা একটি বিশ্বকোষ। এখানে শুধুমাত্র ‘ইউজ়ার’রাই তথ্য যোগ করতে পারেন। এবং সেটার বিশ্বাসযোগ্যতা থাকতে হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...