Wednesday, June 24, 2026

বিধানসভার শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা অধ্যক্ষের, দিলেন ‘অপরাজিতা বিলে’র আপডেট

Date:

Share post:

সংসদের পাশাপাশি বিধানসভার (Assembly) শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা। ২৫ নভেম্বর থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার, বিধানসভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ জানান, “২৫ তারিখ থেকে আমাদের অধিবেশন হবে। অধিবেশন ১০-১১ দিন পর্যন্ত চলতে পারে। এ বারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিজনেস রয়েছে। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় কর্মসূচি সাজানো হবে।“

রাজ্যে ধর্ষণ-খুনে কড়া শাস্তি বিধানে পুজোর আগে এক দিনের অধিবেশন ডেকে অপরাজিতা বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। সেই বিল নিয়ে এদিন বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যপাল আমাদের জানিয়েছেন যে, অনুমোদনের জন্য তিনি বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। গণপিটুনি বিল নিয়ে কিছু জানি না। এই সংক্রান্ত বিষয় সবার আগে জানা উচিত বিধানসভার। বিল জেনারেট হয় বিধানসভায়, তা পাশ করা হয় বিধানসভায়।“

১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ নভেম্বর গণনা। এর আগে ২টি উপনির্বাচনের পরে তৃণমূলের জয়ী বিধায়কেরা বিধানসভাতেই (Assembly) শপথ নিয়েছেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। শীতকালীন অধিবেশনেও উপনির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নেবেন। অধ্যক্ষ জানান, “অধিবেশনের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়েছে।“ তারিখ নিয়ে মুখ্যমন্ত্রী সম্মত হওয়ার পরেই অধিবেশনের দিন ধার্য হয়েছে।







Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...