Wednesday, June 24, 2026

বিজেপি নেতার হোটেলে ইভটিজারদের ঠেক, আক্রান্ত তরুণীর অভিযোগে গ্রেফতার ২

Date:

Share post:

দমদম পার্কে (Dumdum Park) তরুণ-তরুণীকে হেনস্থা (Eve teasing) বান্ধবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বেলগাছিয়ার বাসিন্দা কৌশিক সরকার। মঙ্গলবার সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে রাস্তায় কয়েকজন যুবক মত্ত অবস্থায় তরুণীকে কটুক্তি করলে তাঁর বন্ধু বাধা দিতে যান। তখনই ওই তরুণকে মারধর করার পাশাপাশি তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্ত দুই যুবক স্থানীয় বিজেপি নেতা অমরজিত ঝাঁ-এর (BJP leader Amarjeet Jhan) হোটেলে গিয়ে আশ্রয় নেয়। আক্রান্ত তরুণ-তরুণী পরিবারের লোকজনকে নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলর তাঁদের নিয়ে লেকটাউন থানায় যায়।পরবর্তীতে নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ২ ইভটিজারকে গ্রেফতার করে পুলিশ। দমদম এলাকায় বিজেপি নেতার হোটেলে ওই অভিযুক্তদের ঠেক বসত বলে সূত্র মারফত জানা যাচ্ছে। হোটেলে বেআইনি কার্যকলাপ হয় বলে অভিযোগ করছেন আক্রান্ত তরুণের বাবা।

অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুরে টিউশন থেকে ফেরার পথে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। জানা যায় কালীপুজোর বিসর্জনের কারণে অন্যান্য দিনের থেকে কিছুটা আগেই টিউশন থেকে ছুটি পেয়ে গেছিলেন নাবালিকা। এরপর তিনি যখন বাড়ি ফিরছিলেন রাস্তার মাঝে এক যুবক তার পথ আটকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে অন্যান্য বন্ধুরা সেখানে পৌঁছে যায়। তখনকার মতো যুবক সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ৪৫ মিনিটের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতুলপুর থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...