Sunday, June 28, 2026

অস্ট্রেলিয়ায় জিততে রোহিত এবং কোহলির ফর্মে ফেরা দরকার,পর্যবেক্ষণ প্রাক্তন ইংরেজ অধিনায়কের

Date:

Share post:

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ হেরে ভারতের মানসিকতা তলানিতে। এই অবস্থায় অস্ট্রেলিয়া সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। ফর্মে থাকা অস্ট্রেলীয়দের বিরুদ্ধে ভারতীয়দের অবস্থা আরও খারাপ হতে পারে। প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এই দুই ক্রিকেটার রান পেলে তবেই জিততে পারে ভারত। ভনের কথায়, অস্ট্রেলিয়ায় জিততে গেলে সবার আগে রোহিত এবং কোহলির ফর্মে ফেরা দরকার। ওদের বড় রান করতে হবে এবং সেরা ফর্মে ফিরতে হবে। আশা করি ওরা সেটা পারবে। তবে একটা ভয়ও থাকছে।

ভনের সংযোজন, ওরা এখন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এমন একটা অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে খেলতে চলেছে যে দলে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়েরা রয়েছে। তা-ও আবার ওরা নিজেদের দেশে খেলবে। তাই দুর্দান্ত টেকনিক এবং অসাধারণ মানসিকতা না থাকলে জেতা কঠিন। নিউজিল্যান্ড সিরিজে যে কোহলিকে দেখেছেন তাতে আতঙ্কিত ভন। তাঁর মতে, এই কোহলির সঙ্গে আগের কোহলিকে চেনাই যাচ্ছে না। ভন বলেছেন, অস্ট্রেলিয়ায় গত বার কোহলিকে প্রায় পাইনি ভারত। গাব্বায় রান তাড়া করার সময় কোহলি ছিল না। ৩২ বছর গাব্বাতে হারেনি অস্ট্রেলিয়া। সেখানেও ভারত ওদের হারিয়েছে। এ বার দলে কোহলি রয়েছে আর ওকে নিয়েই চিন্তা বেশি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...