Monday, April 6, 2026

ব্যাচনম্বরেই রক্তমাখা গ্লাভসের ‘রহস্য ফাঁস’! হেফাজতে নিয়ে তদন্তের দাবি কুণালের

Date:

Share post:

সন্দেহের অবকাশ অনেক আগেই রাজ্য স্বাস্থ্য দফতর রেখেছিল। আর জি কর হাসপাতাল (R G Kar Medical College and Hospital) কর্তৃপক্ষের তদন্তে সেই সন্দেহই সঠিক প্রমাণিত হল। হাসপাতালে পাওয়া রক্তমাখা গ্লাভস আদৌ ঢোকারই কথা নয় হাসপাতালে, এমনটাই উঠে আসছে তথ্য প্রমাণ সহ। যে বাক্সের গ্লাভস (gloves) নিয়ে এত কাণ্ড সেই বাক্সের ব্যাচ নম্বর (batch number) সামনে আসতেই খুলতে শুরু হল চক্রান্তের জট। কীভাবে এই গ্লাভস হাসপাতালে এলো এবার তা নিয়ে ষড়যন্ত্রের পর্দাফাঁস করার দাবি তুলল রাজ্যের শাসকদল। যারা বিষয়টি নিয়ে সরব হয়েছিল তাদের হেফাজতে নেওয়ার দাবি তুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে তদন্ত শুরু করেছিল রক্তমাখা (blood stained) গ্লাভসের রহস্যভেদ করতে। সেই তদন্তে প্রাথমিক পরীক্ষায় দেখা যায় গ্লাভসে লেগে থাকা লাল পদার্থ আদৌ রক্ত নয়। তবে সেই পদার্থ কী তা পরীক্ষার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে (FSL) পাঠানো হয়। একথা সম্প্রতি জানিয়েছিলেন আর জি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এটাও সন্দেহ করেছিলেন সন্দেহভাজন গ্লাভসের ব্যাচ নম্বর নিয়েও। শেষ পর্যন্ত দেখা গেল, আর জি কর কর্তৃপক্ষ যে গ্লাভস অর্ডার করেছিল সেই অনুযায়ী আসা গ্লাভসের (gloves) ব্যাচ নম্বর ছিল – ২৪০৭০০৭। যে রক্তমাখা গ্লাভসের প্যাকেট খোলা হয়েছিল তার ব্যাচ নম্বর (batch number) ছিল – ২৪০৬০০৬। অর্থাৎ কোনওভাবেই ওই গ্লাভস আর জি কর হাসপাতালে পৌঁছানোর কথাই না, দাবি সুপারের।

হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কার হাত দিয়ে কীভাবে ওই গ্লাভস হাসপাতালে পৌঁছালো। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের দাবি, “আজ জানা গেল, ওই গ্লাভসগুলো হাসপাতালের অর্ডার দেওয়া গ্লাভসই নয়। নম্বর মিলছে না। তদন্তের নির্দেশ হয়েছে। যদি এই তথ্য ঠিক হয়, তাহলে নিশ্চিত, আতঙ্ক ছড়াতে, মিথ্যা অভিযোগ করতে এগুলো নিয়ে কেউ হাসপাতালে এসেছিল। তাহলে এটা অন্তর্ঘাতমূলক চক্রান্ত। যারা এগুলো নিয়ে মিডিয়াতে বয়ানবাজি করেছিল, তাদের হেফাজতে নিয়ে জেরা করা হোক। তারা বলুক, কারা দিল, কারা শেখালো, ষড়যন্ত্রে কারা।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...