Friday, April 3, 2026

ড্রাইভিং লাইসেন্স নিয়ে নয়া সিদ্ধান্ত, একাধিক শর্ত সুপ্রিম কোর্টের

Date:

Share post:

এবার পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী ভাড়ার গাড়ি চালাতে পারবেন ছোট গাড়ির লাইসেন্সপ্রাপ্ত চালকরা। সোমবার একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছে।

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হৃষীকেশ রায়, বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি পঙ্কজ মিত্তল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে আজ এই মামলার শুনানি চলছিল। কী কী শর্ত দিল সুপ্রিম কোর্ট

LVM অর্থাৎ হালকা মোটর যান চালকদের পণ্য এবং গাড়ির সম্মিলিত ওজন ৭,৫০০ কেজি না ছাড়ালে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে না। লাইটওয়েট ভেহিকেল চালানোর লাইসেন্স থাকলেই চলবে।

মালবাহী যানবাহন চালানোর জন্য অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই সমস্ত যানের ক্ষেত্রেই, যেগুলোর ওজন ৭,৫০০ কেজির বেশি।

এর আগে ২০১৭ সালেও একইরকম রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বস্তুত সেই সিদ্ধান্তেই অনড় রইল শীর্ষ আদালত। এর মধ্যে কেন্দ্র সরকারও মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধনে উদ্যোগী হয়েছে।বিচারপতিরা জানিয়েছেন, পথ নিরাপত্তা বিশ্বব্যাপী সমস্যা৷ শুধুমাত্র ভারতেই পথ দুর্ঘটনার কারণে ১লক্ষ ৭ হাজার মানুষের প্রাণহানি হয়েছে৷ কিন্তু কোনও তথ্য প্রমাণ করতে পারেনি যে এই দুর্ঘটনার জন্য দায়ী হালকা মোটর যান লাইসেন্সধারীরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...