Sunday, April 26, 2026

ট্রাম্পকে জেতালেন টেসলা কর্তা! মাস্ককে নির্বাচনের ‘তারকা’ আখ্যা মার্কিন প্রেসিডেন্টের

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election) ফল ঘোষণা হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বিজয়ী ঘোষণা করে দেন এলন মাস্ক (Elon Musk)। এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে জোয়ার আনতে America Pac, the Political Action Committee-র সূচনাও করেন মাস্ক। অক্টোবর পর্যন্ত ওই সংস্থায় প্রায় ১১ কোটি ৮০ লক্ষ ডলার অনুদানও দেন তিনি। টেসলা (TESLA)-কর্তার এহেন কাণ্ডে অনেকেই বলতে শুরু করেছিলেন, যেচেপড়ে ট্রাম্পকে মসনদে ফেরানোর দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছেন মাস্ক। বুধবার বিজয়ী ভাষণে মাস্ককে এবছর নির্বাচনের ‘তারকা’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট(US President)।

সাদা বাড়ির লড়াইয়ে এবছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ডের বিপরীতে ছিলেন ডেমোক্র্যাটের কমলা হ্যারিস (Kamala Harris)। প্রথম থেকেই বোঝা গেছিল যে এই নির্বাচনের ফ্যাক্টর হতে পারে সুইং স্টেটের ভোট। ভোটগ্রহণের ঠিক আগে নথিভুক্ত ভোটারদের জন্য নয়া প্রস্তাব নিয়ে হাজির হন মাস্ক এবং তাঁর সংস্থা America Pac. আগ্নেয়াস্ত্র রাখার অধিকার এবং বাক স্বাধীনতার অধিকারের পক্ষে পিটিশনে সই করলে ভোটগ্রহণের দিন পর্যন্ত প্রতিদিন ১০ লক্ষ ডলার পুরস্কার জেতার সুযোগ থাকবে বলে ঘোষণা করা হয়। সাত রাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিনের জন্যই পুরস্কারের ঘোষণা করা হয়। বলাই বাহুল্য এর মধ্যে ছটি অঙ্গরাজ্যেই ডোনাল্ড জয়ী হয়েছেন। বিজয়ী ভাষণে ট্রাম্পের পাশে মাস্ককে দেখা না গেলেও, নির্বাচনী প্রচারে লাগাতার তাঁর হয়ে সওয়াল করেছেন এক্স কর্তা।

একসময় ডেমোক্র্যাটস সমর্থক ছিলেন মাস্ক। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের সমর্থনে এভাবে প্রকাশ্যে ব্যাট ধরলেন কেন মাস্ক? বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২২ সালের নভেম্বর মাসে X-এর মালিকানা হাতে পান মাস্ক। আর তখন থেকেই রিপাবলিকানদের দিকে ঝুঁকতে শুরু করেন তিনি। মাস্কের (Elon Musk) বক্তব্য ছিল, স্বাধীনতা, মেধার স্বীকৃতির কথা মাথায় রাখলে, আমেরিকায় ট্রাম্পেরই জেতা উচিত। পাশাপাশি এই সমর্থনের পিছনে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX-এর ভবিষ্যৎও জড়িয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। রকেট উৎক্ষেপণ নিয়ে থেকে শুরু করে মহাকাশ গবেষণার বাণিজ্যকরণ নিয়ে আমেরিকার বর্তমান নীতি ট্রাম্পের আমলে শিথিল হলে তা আখেরে লাভজনক হবে এলনের সংস্থার জন্য। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধার পরিমাণটা অনেক বাড়বে স্পেস এক্স কর্তার। এক কথায়, ব্যবসায়িক স্বার্থে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা এলন মাস্কের।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...