Friday, April 3, 2026

পারফর্মেন্সই শেষ কথা, সাংগঠনিক জেলার সভাপতি বদলের নোট পাঠিয়েছি নেত্রীকে: অভিষেক

Date:

Share post:

তৃণমূলে কলকাতা জেলা বাদে বাকি সাংগঠনিক রদবদলের জল্পনা উস্কে দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাকে বদল করা উচিত, সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। এবার নেত্রী সিদ্ধান্ত নেবেন“

বৃহস্পতিবার, অভিষেকের জন্মদিন। সেই উপলক্ষ্যে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কেক কাটার পরে কালীঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতা করেন তিনি। সেখানে অভিষেক (Abhishek Bandyopadhyay) স্পষ্ট জানান, দলে পদ বা টিকিট পাওয়ার ক্ষেত্রে পারফর্মেন্সই শেষ কথা। তাঁর কথায়, “২০২৬ তৃণমূলের লক্ষ্য-আনুগত্য নয়, সংগঠনে পারফরম্যান্স শেষ কথা।“

অভিষেক জানান, লোকসভা ফলাফলের নিরিখে কলকাতা বাদ দিয়ে রাজ্যের পিছিয়ে থাকা এলাকায় সাংগঠনিক রদবদলের তালিকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেত্রী। শুধু তাই নয়, পারফর্মেন্সের ভিত্তিতে বেশ কিছু সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন করা উচিত বলেও নেত্রীকে নোট পাঠিয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়- জানান অভিষেক।







Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...