Saturday, April 4, 2026

হোয়াইট হাউস ফের রিপাবলিকানদের দখলে, প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন হাসিনার

Date:

Share post:

সাদাবাড়ি আবার রিপাবলিকানদের দখলে। চাপে পড়ে গেলেন ইউনুস! মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার (Sheikh Hasina)। ২৯৫ টি আসনে জিতে আবারও আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে, ট্রাম্পের জয়ে হাসিনা এবং আওয়ামী লিগের ভালো দিন ফিরতে পারে।

এই নিয়ে ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হলেন। আওয়ামী লিগ দলের প্যাডে লিখিতভাবে ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন হাসিনা। আওয়ামী লিগ বিবৃতিতে জানিয়েছে, হাসিনা ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তাঁর প্রথম সরকারের সময়ে বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম নেত্রীর বক্তব্য লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে দল। তবে ট্রাম্পের জয়ের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

অভিবাসন নীতি থেকে শুরু করে গর্ভপাত, এমনকী সীমান্ত সমস্যা সব ইস্যুতেই আগ্রাসী প্রচার চালিয়েছেন ট্রাম্প। কখনও অভিবাসীদের ‘আবর্জনা’ বলে দেওয়া, কখনও ‘মেক্সিকো সীমান্ত বন্ধ’ করে দেওয়ার হুঁশিয়ারি। এবার আর কী কী করেন ট্রাম্প তারই অপেক্ষা করছেন বিশ্ববাসী।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...