Saturday, May 16, 2026

ফের শিরোনামে মণিপুর, জঙ্গি হামলায় পুড়ে ছাই ৬টি বাড়ি

Date:

Share post:

ফের অশান্তি মণিপুরে। জিরিবাম জেলার গ্রামে গতকাল, বৃহস্পতিবার রাতে দাউদাউ করে জ্বলে যায় ৬টি বাড়ি। কুকি-জো সংগঠন দাবি করেছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ মহিলার। তবে পুলিশ এখনও পর্যন্ত মৃত্যুর বিষয় নিশ্চিত করেনি।

জানা গিয়েছে, গতকাল রাতে জঙ্গিরা জিরিবাম জেলার জাইরোন হমার গ্রামে ঢুকে কমপক্ষে ৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলায় গ্রামবাসীরা ভয় পেয়ে যে যেদিকে পেরেছে পালিয়ে গিয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

গতবছর মে মাস থেকে জাতিদাঙ্গায় মণিপুরে কমপক্ষে ২০০ জনের প্রাণহানি হয়েছে। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। নাগা ও কুকি-মেইতেই দাঙ্গায় বহু জেলায় হিংসার আগুন জ্বলে ওঠে।








Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...