Saturday, March 14, 2026

বাল্যবিবাহ রুখতে কড়া পদক্ষেপ, প্রতি ব্লকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করছে রাজ্য

Date:

Share post:

রাজ্যে বাল্যবিবাহ রুখতে প্রতিটি ব্লকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা হচ্ছে। ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ আধিকারিক হিসাবে নিয়োগ করছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর । এতদিন এমন ঘটনা আটকাতে কখনও পুলিশ, কখনও বিডিও আবার অনেক সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকী স্থানীয় পঞ্চায়েতও পদক্ষেপ করত। এবার থেকে একজন নির্দিষ্ট আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হল । এই আধিকারিকরা নিজ নিজ ব্লক এলাকায় বাল্যবিবাহের ঘটনা রুখতে পদক্ষেপ করবেন এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবরকম কর্মসূচি নেবেন।

দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ প্রভৃতি জায়গায় এখনও বিক্ষিপ্ত ভাবে হলেও বাল্যবিবাহের অভিযোগ উঠছে। কিছু খবর পুলিশ ও প্রশাসনের কাছে এলেও অনেক ক্ষেত্রে চুপিচুপি এই কাজ সম্পন্ন হয়ে যায়। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই অভিমত দফতরের। তাই নির্দিষ্ট একজন করে অফিসারকে এই ব্যাপারে দায়িত্ব দিয়ে বিষয়টির উপর আরও কঠোর নজরদারি চালাতে চাইছেন আধিকারিকরা। তবে সিডিপিওরা কীভাবে কাজ করবেন, বা এই সংক্রান্ত কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দফতর থেকে দেওয়া হবে কি না সে ব্যপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন- মণিপুরে হিংসায় দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীই? চাঞ্চল্যকর অডিও ক্লিপ খতিয়ে দেখবে শীর্ষ আদালত

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...