Saturday, April 4, 2026

জ.ঙ্গি হানা অব্যাহত কাশ্মীরে! এবার ২ গ্রামরক্ষীকে অ.পহরণ করে খু.ন

Date:

Share post:

ভোট শেষ। ফলও প্রকাশ হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরে। তাও জঙ্গি হানা কোনওমতে থামানো যাচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের পরে এবার জঙ্গিদের নিশানায় নিরাপত্তা বাহিনী। কিস্তেওয়ার থেকে দুই ভিলেজ ডিফেন্স গার্ডকে অপহরণের পরে খুন করেছে জঙ্গিরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপত্যকায় থামছেই না সন্ত্রাসবাদীদের হামলা।

রবিবারই শ্রীনগরের একটি বাজারে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছিলেন। এবার গ্রামরক্ষী বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে খুন করল জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, গতকাল, বৃহস্পতিবার কিস্তওয়ারর আধওয়ারি এলাকার একটি জঙ্গলের কাছ থেকে গ্রামরক্ষা বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাদের খুন করা হয়। তবে সন্ত্রাসবাদীরা এখনও অধরা। ওই এলাকাতেই লুকিয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তারক্ষীদের। তল্লাশি চালাচ্ছে সেনা। ইতিমধ্যেই কাশ্মীর টাইগার্স নামের একটি সংগঠন ঘটনার দায় স্বীকার করেছে।

কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুখ আবদুল্লাহ এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

আরও পড়ুন- মালবোঝাই কন্টেনার উল্টে কলকাতা বন্দরে দুর্ঘটনা, মৃত ১

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...