Thursday, June 25, 2026

মালবোঝাই কন্টেনার উল্টে কলকাতা বন্দরে দুর্ঘটনা, মৃত ১

Date:

Share post:

কলকাতা বন্দরে মাল আনলোডিং করার সময় উল্টে গেল কন্টেনার(Loaded container overturns on a trailer in Kolkata Port)। বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে তিন নম্বর ডকে মালবোঝাই দু’টি কন্টেনার আনেন ট্রেলারচালক রোহিত কুমার (২২)। প্রথম কন্টেইনার খালি করতে খুব একটা সমস্যা হয়নি কিন্তু বিপত্তি ঘটে দ্বিতীয় কন্টেইনার থেকে মাল নামানোর সময়। হঠাৎই পিছলে গিয়ে মালবোঝাই কন্টেনারটি পড়ে চালকের কেবিনে। রক্তাক্ত অবস্থায় চালক রোহিতকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার গভীর রাতে ট্রেলার চালকের মৃত্যুর ঘটনায় সকালেও শোকের ছায়া কলকাতা বন্দরের কর্মীদের মধ্যে। পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি বিহারের নওয়াদা জেলায়। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও, এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...