Monday, April 6, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে শতরান করে কী বললেন সঞ্জু?

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে সঞ্জু স্যামসন। ব্যাট হাতে ১০৭ রান করেন তিনি। দীর্ঘদিন পর ব্যাট হাতে রান পান সঞ্জু। হয়েছেন ম্যাচের সেরাও। আর দলের হয়ে এমন পারফম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত সঞ্জু। কৃতজ্ঞতা দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

ম্যাচ শেষে সঞ্জু বলেন, “ যখন আমি দলীপ ট্রফি খেলছিলাম, তখন দ্বিতীয় ম্যাচের সময় সূর্য অন্যদলে ছিল। ও আমাকে বলে, ‘সামনের ৭টা ম্যাচ তোর’। পরের সাত ম্যাচই আমি ওপেন করব। যাই হয়ে যাক না কেন, সূর্য আমার পাশে আছে।” এরপর সঞ্জু আরও বলেন, “ তার পরই আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। কেরিয়ারে প্রথমবার আমি আলাদা মানসিকতা নিয়ে খেলতে নামি। সেই আত্মবিশ্বাসটাই মাঠে চোখে পড়ছে। আমি বেশি দূর তাকাতে চাই না। শুধু দলের সাফল্য অবদান রাখতে চাই।”

এদিকে গতকাল ১০৭ রান করতেই একাধিক রেকর্ড গড়েন সঞ্জু। রোহিত ও সূর্যকুমার ছাড়া সঞ্জুই একমাত্র ভারতীয়, যার একই বছরে দুটি সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেছেন রোহিত শর্মাকেও। প্রোটিয়াদের বিরুদ্ধে ১০টি ছয় মেরেছেন সঞ্জু। এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিতই এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।

আরও পড়ুন- আজ মহামেডানের সামনে লাল-হলুদ, প্রতিপক্ষকে সমীহ চেরনিশভেরও

Related articles

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...