Saturday, June 13, 2026

অনলাইনে মাধ্যমিকের ফর্ম ফিলআপ, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বদল মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

২০২৫ সালের মাধ্যমিক শুরু হতে আর মাস তিনেক বাকি। তার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে চায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আগামী মাসের ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্মফিলাপ। তবে অফলাইনে নয়, বরং এই বছর থেকেই সম্পূর্ণ অনলাইনে এই রেজিস্ট্রেশন করাতে চায় পর্ষদ। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের তথ্য পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে। ১৮ ডিসেম্বর রাত ১২টার মধ্যে এই নথি আপলোড সম্পূর্ণ করতে হবে।

এতদিন পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি ক্যাম্প অফিস করা হত। সেখানেই তথ্য জমা করত স্কুলগুলি। এবার থেকে প্রতিটি স্কুলে একদম সরাসরি পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই (www.wbbsedata.com) সকল তথ্য আপডেট করতে হবে। এইক্ষেত্রে কোন অবহেলা বরদাস্ত করা হবে না। আপলোড সঠিক সময়ে না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি পর্ষদের। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...