Friday, June 19, 2026

উত্তরবঙ্গ সফরে পাহাড়ে পৌঁছেই জনস্রোতে ভাসলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

চার দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার পাহাড়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ২:৫৫ মিনিটে বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে রওনা দেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নামতেই দলীয় কর্মীদের শুভেচ্ছাবার্তায় ভাসলেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথেই দার্জিলিংয়ের পথে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রোহিনি হয়ে কার্শিয়াং হয়ে মুখ্যমন্ত্রীর কনভয় দার্জিলিঙে পৌঁছোতেই দলীয় কর্মী সমর্থকেরা উচ্ছ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। রাস্তায় রাস্তায় অপেক্ষারত তৃণমূল কর্মীদের ক্রমশ হাত নাড়িয়ে অভিবাদন জানান মুখ্যমন্ত্রীও।

দার্জিলিংয়ে পৌঁছানোর মাত্রই নেপালি সংস্কৃতিক বাদ্যযন্ত্রের সঙ্গে স্বাগত জানান পাহাড়ের মানুষ। এরপর ভানু ভবনের কাছে গাড়ি থেকে নেমে হেঁটেই রিচমন্ড হিলে পৌঁছন মুখ্যমন্ত্রী। মাঝপথে পাহাড়ের মানুষদের উষ্ণ অভ্যর্থনায় হাত নেড়ে হেসে জনসংযোগ মুখ্যমন্ত্রীর। অন্যদিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রিচমন্ড হিলসহ দার্জিলিংয়ের ম্যাল রোড। দার্জিলিংয়ের ঠান্ডা উপভোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী। গায়ে হালকা শাল জড়িয়ে সন্ধ্যেবেলার পাহাড় হাঁটতে হাঁটতে ঘুরে দেখলেন। এবং তারই মাঝে মুখ্যমন্ত্রী বলেন পাহাড় বড্ড ভালোবাসি। বেশ ঠান্ডা! অন্যদিকে জনসংযোগ করে রিচমন্ড হিলের দিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- এবার ট্রুডো বিদায়ের কথা এক্স হ্যান্ডেলে জানালেন ‘কিং মেকার’ মাস্ক

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...