Friday, June 19, 2026

ট্যাবের টাকায় বিভ্রাট: অভিযুক্ত প্রধানশিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপের পথে রাজ্য!

Date:

Share post:

রাজ্যজুড়ে অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)। বৈঠকে জানানো হয়, বেনিয়মের ক্ষেত্রে বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের (Headmasters) গাফিলতি স্পষ্ট। এবার সেই তদন্ত অনুসারে অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপের পথে রাজ্য। সোমবার রাজ্য পুলিশের ডিজি (DGP) ও বিদ্যালয় শিক্ষা দফতরের (School Education Department) সচিবের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত রাজ্যের।

বিভিন্ন জেলা থেকে তরুণের স্বপ্ন (Taruner Swapno) প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢোকা নিয়ে এখনও পর্যন্ত ৩০০ অভিযোগ জমা পড়েছে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে। সেই অভিযোগ বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে মুখ্যসচিবের (Chief Secretary) বৈঠকে উঠে আসে। এই অভিযোগগুলি খতিয়ে দেখে আবার তালিকা যাচাই (verify) করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে বিদ্যালয় ও সংশ্লিষ্ট এজেন্সির কী ভূমিকা তা নিয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।

সেই সঙ্গে রাজ্য সরকারের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে প্রধান শিক্ষকদের গাফিলতির অভিযোগ। সোমবারের মুখ্যসচিবের বৈঠক নিয়ে সরকারি ভাবে কিছু না জানানো হলেও এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে বলে তিনি বিদ্যালয় শিক্ষা সচিবকে (Education Secretary) নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। আগামী দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্যে সিস্টেমকে আরও উন্নতি করার কথাও বলেছেন তিনি। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশেরও নির্দেশ দেন মুখ্যসচিব।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...