Thursday, June 25, 2026

হাওড়া ডিভিশনে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বাতিল থাকবে ২০০ ট্রেন !

Date:

Share post:

ফের ঝামেলায় পড়তে চলেছেন হাওড়া ডিভিশনের নিত্যযাত্রীরা।আগামী বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বাতিল থাকবে ২০০টি ট্রেন। লোকালের পাশাপাশি প্যাসেঞ্জার এবং কিছু এক্সপ্রেস ট্রেনও বাতিল থাকবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

আসলে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে। সেই কারণেই ওই রুটে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে ।
রেল সূত্রে জানা গিয়েছে, এতদিন বাঁকুড়া থেকে বর্ধমানের সঙ্গে সরাসরি কোনও ট্রেন চলত না। এবার  হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে পরিকাঠামোর কাজ শেষ হয়েছে , এবার ইন্টারলকিংয়ের কাজ হবে।

এই একাধিক ট্রেন বাতিলের ফলে হয়তো কিছুটা ভোগান্তি হবে ঠিকই তবে ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ হলে যাত্রীরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।

একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিলের তালিকায় রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল,  শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু  এবং গণদেবতা এক্সপ্রেস।








Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...