Monday, June 22, 2026

অভিষেকের উদ্যোগ: ৬ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে মুচিশা গ্রামীণ হাসপাতালে চালু OT তৈরির কাজ

Date:

Share post:

মুর্শিদাবাদের বড়ঞার ক্যান্সার আক্রান্তের পাশে দাঁড়ানোর পরের দিনই ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে শুরু হল মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটারের কাজ। সাতগাছিয়া, বজবজের বিস্তীর্ণ এলাকার মানুষ এই গ্রামীণ হাসপাতালের (Rural Hospital) উপর নির্ভরশীল। এতদিন হাসপাতালে ওটি না থাকায় বহু রোগীকেই কলকাতায় নিয়ে আসতে হত। এই উদ্যোগে স্বস্তিতে স্থানীয়রা।

মুচিশা লক্ষ্মীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল স্থানীয়রা। কলকাতায় যাওয়ার পথে বেশিরভাগ সময়েই সমস্যায় পড়তে হয় রোগীদের। ভোগান্তির শেষ থাকে না প্রসূতিদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। চালু হল অপারেশন থিয়েটার তৈরির কাজ। ৬ কোটি ৩২ লক্ষ টাকা দেওয়া হয়েছে‌। স্থানীয় বাসিন্দারা জানান, যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই এই হাসপাতালের অনেক উন্নতি হয়েছে। সাধারণ মানুষের কথা শুনেই এই হাসপাতালে অপারেশন থিয়েটার তৈরির কাজ শুরু করেছেন। তাই আমাদের সংসদকে ধন্যবাদ জানাচ্ছি।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মানবিক পদক্ষেপের আরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। সোমবারই জনদরদী জনসেবক হিসেবে মুর্শিদাবাদের বড়ঞার ক্যান্সার আক্রান্ত পঙ্কজ ঘোষের পাশে দাঁড়ান তিনি। দীর্ঘ রোগভোগে সহায়-সম্বলহীন পঙ্কজ ঘোষের চিকিৎসার খরচ তুলে দেন স্থানীয় দলীয় নেতৃত্বের মাধ্যমে।







Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...