Tuesday, April 7, 2026

হাসিনার নামে রেড কর্নার নোটিশ: ইন্টারপোলকে অনুরোধ বাংলাদেশের

Date:

Share post:

আশঙ্কা সত্যি করে ইন্টারপোলকে (Interpol) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারির অনুরোধ জানালো বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) আন্তর্জাতিক সংস্থার কাছে হাসিনার গ্রেফতারির দাবি জানিয়ে রেড কর্নার নোটিশ জারির আবেদন করে। সেই সঙ্গে জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশের গণহত্যায় অভিযুক্ত সব রাজনৈতিক নেতাদের জন্য একই আবেদন ইন্টারপোলের কাছে জানানো হয়েছে বলেও দাবি চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলামের।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জয়ের পরই প্রমাদ গোনা শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যেই সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করেছেন হবু মার্কিন রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরে পেয়ে শাস্তি দেওয়ার প্রক্রিয়া কঠিন হবে মহম্মদ ইউনুস (Mohammed Yunus) সরকারের পক্ষে, একথা আন্দাজ করেই তাঁর নামে রেড কর্নার নোটিশ (Red Corner Notice) জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানাবেন বলেই আশঙ্কা করা হচ্ছিল।

প্রবল হাসিনা বিরোধী অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই বাংলাদেশের পাঠ্যবই থেকে মুছে ফেলেছে মুজিবের সময়ের ইতিহাস। সেই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আইনের ধারা অনুযায়ী বৈদেশিক ক্ষেত্রে বিচারের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal) রেড কর্নার নোটিশ জারির আবেদন জানায় ইন্টারপোলের (Interpol) কাছে। রবিবারই এই আবেদন জানানো হয়েছে বলে জানান ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর। যেহেতু শেখ হাসিনা দেশ ছেড়েছেন ও বাংলাদেশের এক্তিয়ারের বাইরে চলে গিয়েছেন তাই ইন্টারপোলের সাহায্য নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি হাসিনার সঙ্গে অভিযুক্ত আরও ৪৬ জনের নামেও একই গণহত্যার গ্রেফতারি পরোয়ানা থাকায় একই অনুরোধ জানানো হয়েছে ইন্টারপোলকে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...