Thursday, April 2, 2026

শাহরুখকে হুমকি ফোন: ছত্তিশগড়ের আইনজীবীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

কিং খানকে খুনের হুমকির ঘটনায় প্রথম গ্রেফতারি মুম্বই পুলিশের (Mumbai Police)। ছত্তিশগড়ের (Chhattisgarh) রাইপুর থেকে গ্রেফতার করা হল এই আইনজীবীকে। মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হলেও আইনজীবীর দাবি তাঁর মোবাইলটি চুরি গিয়েছে, তা নিয়ে তিনি পুলিশে অভিযোগও জানিয়েছেন। ছত্তিশগড় পুলিশের থেকে রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করবে মুম্বই পুলিশ।

মুম্বইয়ে বাবা সিদ্দিকির খুনের পরে এক নাগাড়ে বেশ কিছু খুনের হুমকি পেয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan)। তবে সে সব ক্ষেত্রে হুমকির পিছনে থাকা ব্যক্তিরা পরিচয় প্রকাশ করেছিলেন। কিন্তু এরপরই ৭ নভেম্বর হুমকি ফোন পান শাহরুখ খান (Shah Rukh Khan)। ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। জানা যায় ফোন নম্বরটি ছত্তিশগড়ের রাজধানী রাইপুরের (Raipur) বাসিন্দা ফারজান খানের নামে রেজিস্টার্ড ছিল। সেই সূত্রে মঙ্গলবার রাইপুর থেকে ফারজানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

রাইপুর পুলিশের সহযোগিতায় পেশায় আইনজীবী ফারজানকে গ্রেফতার করা হলেও তিনি দাবি করেন, যে নম্বরটি নিয়ে তদন্ত হচ্ছে সেই নম্বরটি তিনি ব্যবহার করতেন। কিন্তু সেই মোবাইলটি তাঁর চুরি হয়ে যায়। থানায় তা নিয়ে তিনি অভিযোগও জানিয়েছেন। ট্রানজিট রিমান্ডে (transit remand) ফায়জানকে নিজেদের হেফাজতে নিয়ে শাহরুখকে হুমকি নিয়ে তদন্ত এগোনোর আশা করছে মুম্বই পুলিশ।

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...