Tuesday, June 23, 2026

স্কুলছাত্রীদের জন্য বিশেষ ‘ঋতুকালীন স্বাস্থ্যনীতি’

Date:

Share post:

স্কুল ছাত্রীদের কথা ভেবে কেন্দ্র একটি বিশেষ ‘ঋতুকালীন স্বাস্থ্যনীতি’ তৈরি করেছে। স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই এই নীতির অনুমোদন দিয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) গত বছর এপ্রিলে কেন্দ্রকে এই নীতি প্রস্তুতের নির্দেশ দিয়েছিল। এবার সেই নির্দেশমতো স্বাস্থ্য মন্ত্রক ২ নভেম্বর ঋতুকালীন স্বাস্থ্যনীতি অনুমোদন করে। কয়েক দিন আগে একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এই বিষয়ে তথ্য দিয়েছে কেন্দ্র। এই নীতির মূল উদ্দেশ্য হল, স্কুলে ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা তৈরি করা। বিশেষত দেশের বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা নিশ্চিত করা এবং ঋতুকালীন স্বাস্থ্য সংক্রান্ত যে সামাজিক অন্ধবিশ্বাস ও প্রতিকূলতা রয়েছে তা ভেঙে ফেলা।

এখন দেখার যে সেটা কতটা বাস্তবায়িত হবে, তা সময়ই বলবে।








Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...