Saturday, April 4, 2026

সাগর দত্ত মেডিক্যালে জুনিয়রদের বিরুদ্ধে হুমকির অভিযোগ সিনিয়রদের, রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

Share post:

সাগর দত্ত মেডিক্যাল কলেজে লাগাতার থ্রেট কালচার অভিযোগ। কাঠগড়ায় জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র ডাক্তারদের (Senior Doctor) অভিযোগ, লাগাতার হেনস্থা হতে হচ্ছে, হুমকি শুনতে হচ্ছে তাঁদের। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় সাগর দত্ত মেডিক্যাল কলেজের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ১৯ নভেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

১৯ নভেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে হুমকির বিষয়ে বিচারপতি জয় সেনগুপ্ত রিপোর্ট তলব করেছেন। এই একই ইস্যুতে এর আগে দায়ের হাওয়া আর জি কর ও বর্ধমান মেডিক্যাল কলেজের মামলা দুটিরও ওই দিন শুনানির কথা। মামলাকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, আর জি করের ঘটনার পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাঁদের প্রতিবাদের সময়ে কয়েকজন জুনিয়র ডাক্তার (Junior Doctor) তাঁর মক্কেলদের হুমকি দেয়।

এমনকী ৫ সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সময় ওই গোষ্ঠীর ডাক্তারি পড়ুয়ারা হামলা চালায় বলেও অভিযোগ সিনিয়র ডাক্তারদের। বারংবার অ্যান্টি ব়্যাগিং (Ragging) কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।







Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...