Wednesday, February 25, 2026

ফের ২টি বাসের রেষারেষিতে প্রাণ হারাল স্কুল পড়ুয়া, এলাকায় উত্তেজনা

Date:

Share post:

ফের ২টি বাসের রেষারেষিতে প্রাণ হারাল তৃতীয় শ্রেণির পড়ুয়া (Student)। মঙ্গলবার, ঘটনাটি ঘটে সল্টলেকের ২ নম্বর গেটের কাছে। অভিযোগ, সল্টলেক-হাওড়া রুটের দুটি বাস (Bus) রেষারেষি করছিল। সেই সময় স্কুল থেকে ফিরছিল ওই পড়ুয়া (Student)। বাসের ধাক্কায় প্রাণ হারায় সে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন স্থানীয়রা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল ছুটির পরে দুই ছাত্রকে স্কুটিতে চাপিয়ে বাড়ির পথে ফিরছিলেন এক অভিভাবক। সল্টলেকের দুনম্বর গেটের কাছে ২১৫ এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। অভিযোগ, স্কুটিতে একটি বাস ধাক্কা মারে। শিশুদের নিয়ে পড়ে যান বাইক চালক। গুরুতর জখম হন তিনজনে। আহতদের উদ্ধার করে পুলিশ উল্টোডাঙায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই এক ছাত্রকে পড়ুয়ার অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে অন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তিত করলে, সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত ছত্রের নাম আয়ুষ পাইন। এর পরেই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ, বিক্ষোভ। দেহ রাস্তায় রেখে অবস্থান চলে। পর পর বাসে ভাঙচুর চালানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

এর আগে অগাস্ট মাসে বেহালায় বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারায় খুদে পড়ুয়ারা। বাঁশদ্রোণী এলাকাতেও ডাম্পারের ধাক্কায় মৃত হয় এক স্কুল ছাত্রের। এবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সল্টলেকে।






spot_img

Related articles

অভিষেকের নির্দেশে পাকিস্তানে আটক মৎস্যজীবীদের বাড়ি তৃণমূলের সাংসদ-বিধায়ক

নামখানার তিন জন মৎস্যজীবী আটক রয়েছেন পাকিস্তানে। তিন বছর হয়ে গেল খোঁজ নেই আজও। এদিকে চিন্তায় রয়েছেন তাঁর...

মোদি সরকারের বইতে বিচার ব্যবস্থার অবমাননা: NCERT-র বিরুদ্ধে মামলার পথে সুপ্রিম কোর্ট!

খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এনসিইআরটি। সাম্প্রতিক সময়ে একাধিক বর্ষের একাধিক সিলেবাসে এমন বিষয় তুলে ধরা হয়েছে, যা...

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...