Monday, March 23, 2026

সপ্তাহান্তে হাওয়া বদল, তাপমাত্রা নীচে নামতে পারে

Date:

Share post:

সপ্তাহান্তে হাওয়া বদল। বুধবার তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। রাজ্য জুড়ে শীতের আমেজের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলায় তাপমাত্রার পারদ পতন হবে বেশ কিছুটা। ১৫ নভেম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামবে। কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। রাজ্য জুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে।

উত্তরে হিমালয় ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয় বাংলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। দিনভর পরিষ্কার আকাশ।








Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...