Saturday, April 4, 2026

জল্পনাই সত্যি, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এলন মাস্ক!

Date:

Share post:

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই জয়ের নেপথ্য কারিগর হিসেবে এলন মাস্কের (Elon Musk) নাম উঠে এসেছে বারবার। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ডকে জেতাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন মাস্ক। সফলও হয়েছেন। তাই নিজের দায়িত্ব যথাযথ পালনের জন্য পুরস্কার স্বরূপ মার্কিন প্রশাসনে বড় দায়িত্বের পথ পেতে চলেছেন এক্স (X) কর্তা। জল্পনা চলছিল কিছুদিন ধরেই, এবার তাকে সত্যি করে বড় ঘোষণা করলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। একটি বিবৃতি জারি করে ট্রাম্প জানান, তাঁর প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি’র প্রধান হবেন এলন মাস্ক (Elon Musk)। সেই দফতরেই ট্রাম্পের সঙ্গে কাজ করবেন বিবেক রামাস্বামী (Vivek Ramaswami)।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে (US President Election) ট্রাম্পের জন্যে জলের মতো টাকা ঢেলেছেন টেসলা কর্তা। সুইং স্টেটের ভোটের দিকে বিশেষ নজর দিয়ে আলাদা পরিকল্পনাও করেছিলেন। সবটাই তাঁর পক্ষে গিয়েছে। পাশাপাশি, আরও একজনের কথা উল্লেখ করতে হয়। তিনি ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী। একটা সময় ডোনাল্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে ট্রাম্পের হয়ে গলা ফাটান তিনি। রিপাবলিকান শিবিরে ক্রমেই গুরুত্ব বেড়েছে ৩৯ বছর বয়সি ব্যবসায়ী বিবেকের। অনেকে তো মনে করেছিলেন রামাস্বামীকেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করতে পারেন ট্রাম্প। শেষ পর্যন্ত অবশ্য সেটাও হয়নি। তবে প্রত্যাশা মতোই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে বিবেককে।ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় আমলাতন্ত্রে পরিবর্তন এনে নাগরিক জীবনকে আরও উন্নত করতে মাস্ক এবং রামাস্বামীর দক্ষতার উপর তাঁর ভরসা আছে। এনাদের দুজনের দফতর বাইরে থেকে ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দেবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...