Wednesday, April 8, 2026

মেয়াদ বাড়তে পারে জেপিসির! ওয়াকফ নিয়ে প্রবল চাপে মোদি সরকার

Date:

Share post:

বড় রকমের কোনও পরিবর্তন না হলে ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সূত্রের দাবি, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের শুরুতেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গঠিত জেপিসি বা যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধি করতে পারে মোদি সরকার৷

বিরোধী শিবির বিশেষত, তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ ও বিরোধিতার জেরেই মোদি সরকারের এই সম্ভাব্য পশ্চাদপসারণ, দাবি জানানো হয়েছে সংসদীয় সূত্রে৷ ওয়াকফ সংশোধনী বিলের মত স্পর্শকাতর বিষয়ে সংখ্যালঘুদের অধিকার খর্ব করার মত কোনও পদক্ষেপকে তাঁরা মান্যতা দেবেন না, সাফ দাবি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ সরকারি কমিটির রাজ্য সফর বয়কট করেছেন তৃণমূল প্রতিনিধিরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দেখানো পথেই প্রতিবাদে সামিল হয়েছে অন্য বিরোধী দলগুলিও৷

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে সংসদীয় কমিটির বৈঠকে ঝড় তুলল তৃণমূল

পর্যাপ্ত সময় না নিয়ে কেন তাড়াহুড়ো করে ওয়াকফ বিলকে পর্যালোচনা করা হবে ? প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷ তাদের এই আপত্তিকে এড়িয়ে এগোনোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে মোদি সরকার৷ এই প্রসঙ্গেই সামনে আসছে অন্য একটি তথ্যও৷ এনডিএ সরকারে শরিক দল টিডিপি প্রবল আপত্তি জানিয়েছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে৷ টিডিপি এবং বিরোধী শিবির- সরকারের ভিতরে ও বাইরে তৈরি দ্বিমুখী চাপের মুখে পড়েই অবশেষে ওয়াকফ সংশোধনী বিলকে দ্রুত পাস করানোর অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে মোদি সরকার৷ সংসদীয় সূত্রের দাবি, আসন্ন শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদি সরকারের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতীকী প্রতিবাদ মিছিলের আয়োজন করতে পারেন বিরোধী শিবিরের সংখ্যালঘু সাংসদরা৷

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...