Saturday, April 4, 2026

জল যন্ত্রণা থেকে মুক্তি বনগাঁ-বসিরহাটের বাসিন্দাদের, শীঘ্রই শুরু নদী সংস্কারের কাজ

Date:

Share post:

বনগাঁ ও বসিরহাট মহকুমার বিস্তীর্ন অঞ্চলের মানুষকে প্লাবনের সমস্যা থেকে পাকাপাকি ভাবে মুক্তি দিতে রাজ্য সরকার ইছামতী নদী সংস্কারের কাজে হাত দিচ্ছে। ওই নদীর নাব্যতা হারানোর সমস্যার জেরে প্রতি বর্ষায় দুই মহকুমার বাসিন্দারা প্লাবনের কবলে পড়েন। কেন্দ্রীয় সরকারের কাছে সহায়তা মেলায় রাজ্যের নিজস্ব তহবিল থেকেই এই সংস্কারের কাজ করা হবে বলে রাজ্যের সেচ দফতর সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর জেলা প্রশাসন সমীক্ষার কাজ শেষ করেছে।সেচ, ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা নদী পরিদর্শন করেন।কীভাবে খনন হবে, তার রুটম্যাপ তৈরি হয়েছে। নদীতে কোন জায়গায় গভীরতা কত, তা মাপা হয়েছে। নাব্যতা কমে যাওয়ার প্রকৃত কারণ কী, তাও অনুসন্ধান করা হয়েছে। নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কি করা প্রয়োজন তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মতো বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হচ্ছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই নদী সংস্কারের কাজ শুরু করা হবে বলে দফতর সূত্রে জানা গেছে। দুই মহকুমার নিকাশি জল সাধারণভাবে – গিয়ে পড়ে ইছামতী, যমুনা, পদ্মা নদী ও গাজনা খালে। ভারী বৃষ্টি হলেই নদীর জল উপচে ভাসিয়ে দেয় লোকালয়। জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা। প্রতি বছর এই চেনা ছবি দেখা যায় দুই মহকুমার বিস্তীর্ণ এলাকায়। অবশেষে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন দুই মহকুমার মানুষ। সেচদফতরের পরিদর্শনে দেখা গিয়েছে, ইছামতীর তলদেশে পলি জমে পাঁচটি বড় ঢিবি তৈরি হয়েছিল। সেকারণেই বাধাপ্রাপ্ত হচ্ছিল নদীর স্বাভাবিক গতিবেগ। সেচদপ্তর সেই ঢিবির একাংশ কেটে সাফ করেছে। এর জন্য খরচ হয়েছে ৬০ লক্ষ টাকা।

আরও পড়ুন- ধর্ষক তোমার কে হয়? সঞ্জয়ের পক্ষে এবার সরব CPIM-এর ‘ক্যাপ্টেন’ মীনাক্ষি!

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...