Friday, April 3, 2026

মায়ের শ্রাদ্ধ করার সামর্থ্য নেই! বড়ঞার দরিদ্র পুরোহিতকে অর্থ সাহায্য অভিষেকের

Date:

Share post:

ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সাহায্য, হাসপাতালে OT তৈরির খরচের পরে এবার দরিদ্র পুরোহিতের পরিবার পেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) থেকে আর্থিক সাহায্য। মায়ের শ্রাদ্ধ করার সামর্থ্য নেই। পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়ে ‘এক ডাকে অভিষেক’-এর দ্বারস্থ হন মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার পেটারি গ্ৰামের পুরোহিত অলোক আচার্য। স্থানীয় তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে তাঁর কাছে ১০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপ্লুত আচার্য পরিবার।

‘এক ডাকে অভিষেক’-এর তরফে এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে জানানো হয়,
“‘এক ডাকে অভিষেক‘ যত্ন ও সহায়তা প্রদান অব্যাহত রেখেছে!
আজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদের বাসিন্দা অলোক আচার্যকে স্থানীয় নেতা মাহে আলমের মাধ্যমে ১০০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাঁকে তাঁর মায়ের শেষকৃত্যের সহায়তা করতে এই টাকা দেওয়া হয়েছে।”

বড়ঞার পেটারি গ্ৰামের পুরোহিত অলোক আচার্যের মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ৮ দিন আগে তাঁর মৃত্যু হয়। পুজো করে কোনও মতে সংসার চলান অলোক। মায়ের শ্রাদ্ধের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েন। এই পরিস্থিতিতে ‘এক ডাকে অভিষেকে’র নম্বরে ফোন করেন দরিদ্র পুরোহিত। বিফল হননি তিনি। বাড়ি গিয়ে তাঁর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।

আরও খবর: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে অপারেশন, মুগ্ধ হুগলির স্কুল পড়ুয়ার পরিবার

শ্রাদ্ধের দুদিন আগেই আচার্য বাড়িতে উপস্থিত হন স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। অভিষেকের পক্ষ থেকে পাঠানো নগদ ১০ হাজার টাকা মাতৃহারা অলোকের হাতে তুলে দেন বড়ঞার ব্লক তৃণমূল সভাপতি মাহে আলম। সাহায্য় পেয়ে আপ্লুত আচার্য পরিবার। বলেন, “এমন সময় এই সাহায্য পেয়ে মায়ের শেষকৃত্যে অনেকটাই সুবিধা হবে।” নিজের পাকা বাসস্থানের জন্যেই অভিষেকের (Abhishek Banerjee) কাছে আর্জি জানান দরিদ্র পুরোহিত।







Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...