Saturday, June 13, 2026

শামির ৪ উইকেট, দিনের শেষে ২৩১ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড

Date:

Share post:

মহম্মদ শামির দৌলতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংখ্যা ৫ উইকেট হারিয়ে ১৭০। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায় এবং ঋদ্ধিমান সাহা। ২৩১ রানে এগিয়ে বঙ্গ ব্রিগেড।

বাংলার প্রথম ইনিংস শেষ হয় ২২৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সৌজন্যে মহম্মদ শামি। ৪ উইকেট নেন তিনি। ২ টি করে উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল এবং মহম্মদ কাইফ। একটি উইকেট রোহিত কুমারের।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুতে ধাক্কা খায় বাংলা ব্রিগেড। ৪ রান করেন শিভম দুবে। ৪০ রান করে করেন সুদীপ ঘরামি এবং সুদীপ চট্টোপাধ্যায়। ৩৩ রানে অপরাজিত ঋত্বিক।

এদিকে এদিন শামির প্রশংসা করেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেন, “ শামি ভাল বল করেছে। তবে এখনও পুরোপুরি ছন্দে ফিরতে সময় লাগবে। প্রথম দিন ১০ ওভার বল করেছিল, বৃহস্পতিবার করল আরও ৯ ওভার। আরও কয়েকটা ম্যাচ খেললে পুরনো ছন্দে পাওয়া যাবে ওকে।”

আরও পড়ুন- ৩০০ রান কাশ্যপের, ৩১৪ রান স্নেহালের, রঞ্জির ইতিহাসে নজির গড়লেন গোয়ার দুই ব্যাটার

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...